শিরোনাম

সার্চ কমিটিতে পাঁচজনের নাম দেওয়া হয়েছে: রিজভী

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন গঠন নিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘোষিত ১৩ দফার আলোকে সার্চ কমিটিতে পাঁচজনের নাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে কাদের নাম দেওয়া হয়েছে তা জানাননি তিনি।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবকে (প্রশাসন ও বিধি) নামের তালিকা জমা দেওয়ার পরে তিনি এ কথা বলেন। এ সময় দলের চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার তার সঙ্গে ছিলেন।

রিজভী আরও বলেন, হাইকমান্ডের দেওয়া খামের মুখ বন্ধ থাকায় তাদের নাম বলতে পারছি না। তবে যে পাঁচজনের নাম দেওয়া হয়েছে দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় এসব নাম ভূমিকা রাখবে। এসব নাম বিএনপি চেয়ারপারসনের দেওয়া ১৩ দফার প্রতিফলন ঘটেছে।

রাষ্ট্রপতির করা ছয় সদস্যের সার্চ কমিটি নিবন্ধিত দলগুলোর কাছে থেকে ইসি গঠনের জন্য যে নামের তালিকা চেয়েছে সেখানে নাম দিল বিএনপি। বিএনপি জোটের শরিকদের মধ্যে যেসব দল সংলাপে অংশ নিয়েছিলো তারাও আলাদা নাম দিয়েছে। বিএনপির সঙ্গে সমন্বয় করে জোটের শরিক দলগুলো নাম জমা দিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যেখানে কয়েকটি নাম একই থাকছে ।

basic-bank

Be the first to comment on "সার্চ কমিটিতে পাঁচজনের নাম দেওয়া হয়েছে: রিজভী"

Leave a comment

Your email address will not be published.


*