শিরোনাম

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দাদী-নাতীনসহ নিহত ৩

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দাদী-নাতীনসহ তিনজন নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলার বেলকুচি ও তারাশ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল কাদের জিলানী জানান, আজ দুপুর ৩টায় গ্রামের বাড়িতে ফেরার পথে তারাশ উপজেলার দবীরগঞ্জ এলাকায় সহাসড়কে একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে য়ায়। এতে ঘটনাস্থলেই রায়গঞ্জ থানার জাহের আলী স্ত্রী দাদী রাশেদা খাতুন(৫২) ও তার নাতীন ইমরুল আলী মেয়ে ইমা খাতুনের(৫) মৃত্যু হয়। তবে ঘাতক বাসের পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, নিহত দাদী ও নাতীন রায়গঞ্জ উপজেলার পশ্চিম বেতুয়া গ্রামের বাসিন্দা।

অপরদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একই দিন দুপুরে সিরাজগঞ্জ-বেলকুচি সড়কের সুবর্ণসাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল লিয়াকত আলী (৭৫) কে চাপা দেয়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় লিয়াকতকে বেলকুচি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত লিয়াকত আলী বেলকুচি উপজেলার বানিয়াগাতী গ্রামের সবদের আলীর ছেলে বলে জানা গেছে।

basic-bank

Be the first to comment on "সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দাদী-নাতীনসহ নিহত ৩"

Leave a comment

Your email address will not be published.


*