শিরোনাম

সিরিয়ায় অস্ত্রবিরতি চুক্তি, ঘোষণা পুতিনের

নিউজ ডেস্ক : থামার পথে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় গুলির লড়াই। অবশেষে সরকার এবং বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এরপরেই দু’পক্ষ থেকে আলোচনায় বসা হবে। বৃহস্পতিবার এই ঘোষণাটি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরে তুরস্কের সংবাদসংস্থাও খবরটি প্রকাশিত করে। তুরস্ক এবং রাশিয়া উভয় দেশ এই চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে স্বাক্ষর করেছে। তুরস্কের সংবাদসংস্থা অনুযায়ী, বিমান হামলাসহ সব ধরনের যুদ্ধই বন্ধ থাকবে। সিরিয়ার সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে আইএস, জাভাত ফতেহ আল-শাম ও তাদের সব দলকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি।
তবে অপর এক সূত্রে খবর, এই চুক্তিতে শুধু আই এস জঙ্গিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর আগে জাতিসংঘ এবং আমেরিকার উদ্যোগে একাধিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও পরে সেগুলো ভেঙে যায়। এদিন অস্ত্রবিরতি চুক্তির কথা ঘোষণার পাশাপাশি পুতিন জানান, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়া থেকে সৈন্যসংখ্যা কমানোর সিদ্ধান্ত নিলেও, আন্তর্জাতিক স্তরে রাশিয়া সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালাবে। এদিকে, সিরিয়ার বিরোধী দল ন্যাশনাল কোয়ালিশন এই চুক্তিটিতে নিজেদের সমর্থন জানিয়েছে। তাদের এক মুখপাত্র অন্যান্য দলকেও এই চুক্তিতে স্বাক্ষর করার আর্জি জানিয়েছে।

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "সিরিয়ায় অস্ত্রবিরতি চুক্তি, ঘোষণা পুতিনের"

Leave a comment

Your email address will not be published.


*