শিরোনাম

সিরিয়ায় লাদেনের ঘনিষ্ঠ সহযোগীসহ ১১ জন নিহত

নিউজ ডেস্ক : চলতি মাসে সিরিয়ায় বিমান হামলায় আল-কায়েদার ১১ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী আবু হানি আল মাসরিও রয়েছেন। পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস এ তথ্য জানিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা সংবাদ প্রকাশ করেছে।

গত ৩ ফেব্রুয়ারি চালানো একটি বিমান হামলায় ১০ জঙ্গি নিহত হন বলে এক বিবৃতিতে জানান ক্যাপ্টেন জেফ ড্যাভিস। বৈঠকের স্থান হিসেবে ব্যবহৃত একটি ভবনে চালানো হামলায় নিহত হন তারা। ৪ ফেব্রুয়ারি চালানো আরেকটি বিমান হামলায় আল মাসরি নিহত হন। সিরিয়ার ইদলিবের কাছে এসব বিমান হামলা চালানো হয়।

বলা হয়, আল মাসরি ১৯৮০ ও ১৯৯০ এর দশকে আফগানিস্তানে আল-কায়েদার প্রশিক্ষণ শিবির স্থাপন করে সেগুলো পরিচালনা করতেন এবং হাজারো জঙ্গিকে প্রশিক্ষণ দিয়েছিলেন। ২০১১ সালে পাকিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডো অভিযানে বিন লাদেন নিহত হওয়ার পর আল-কায়েদার দায়িত্ব নেওয়া আয়মান আল জাওয়াহিরির সঙ্গেও আল মাসরির ঘনিষ্ঠ মিত্রতা ছিল। এই আঘাতে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের স্বার্থে আল-কায়েদার হামলা করার ক্ষমতা বিপর্যস্ত হবে বলে জানান ড্যাভিস।

প্রধানত শাখা জঙ্গিগোষ্ঠী জাবহাত ফাতেহ আল শামের মাধ্যমে সিরিয়ায় নিজেদের কার্যক্রম পরিচালনা করে আল-কায়েদা। ফাতেহ আল শাম আগে আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। ২০১৬র মাঝমাঝি জাবহাত ফাতেহ আল শাম ঘোষণা করেছিল, এরপর থেকে তারা বিদেশি কোনো গোষ্ঠীর শাখা হিসেবে কাজ করবে না। এতে ধারণা করা হয়েছিল, গোষ্ঠীটি আল-কায়েদার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে। কিন্তু পরে ধারণা হয়, ফাতেহ আল শামের নেতৃত্ব পর্যায়টি সম্ভবত আল কায়েদার সঙ্গে এখনও ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে।

basic-bank

Be the first to comment on "সিরিয়ায় লাদেনের ঘনিষ্ঠ সহযোগীসহ ১১ জন নিহত"

Leave a comment

Your email address will not be published.


*