শিরোনাম

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : আজ বুধবার বেলা ১১টার পর সেনাবাহিনীর নবগঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, ফারুক খান, মাহবুব-উল-আলম হানিফ ও দীপু মণি এই সফরে শেখ হাসিনার সঙ্গে রয়েছেন।

basic-bank

Be the first to comment on "সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*