শিরোনাম

সিলেটে মাহফিলে পদদলিত হয়ে নিহত ২

নিউজ ডেস্ক : সিলেটের জকিগঞ্জে আল্লামা ফুলতলী (র.) এর ঈসালে সাওয়াব মাহফিলে পদদলিত হয়ে অজ্ঞাতপরিচয় দু’জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে ‍এ দুর্ঘটনা ঘটে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, রাতে মাহফিলে শিরণী সংগ্রহকালে তাড়াহুড়ো লেগে যায়। এসময় ভীড়ের মধ্যে পড়ে পদদলিত হয়ে আহত হন ওই দু’ব্যক্তি। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তারা।
উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল আল্লামা ফুলতলী (র.) এর নবম ঈসালে সাওয়াব উপলক্ষে জকিগঞ্জের বালাই হাওরে সকাল সাড়ে ১০টা থেকে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয় বলেও জানান তিনি।

basic-bank

Be the first to comment on "সিলেটে মাহফিলে পদদলিত হয়ে নিহত ২"

Leave a comment

Your email address will not be published.


*