শিরোনাম

সীমান্ত থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিউজ ডেস্ক : মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে রূপচাঁদ শেখ (৩০) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার ভোর ৪টার দিকে উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামের ১০৬/৪এস সীমান্ত পিলারের এর কাছ (১০৬ মেইন সীমান্ত পিলারের ৪ সাব পিলারের কাছে) থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।

বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটলিয়নের পরিচালক (কমান্ডিং অফিসার) লে. কর্নেল আমির মজিদ বলেন, “ঘটনার সময় সোনাপুর মাঝপাড়া গ্রামের ফকির শেখের ছেলে রূপচাঁদ শেখ সীমান্তে কাঁটাতারের বেড়াসংলগ্ন জমিতে পানি সেচ দিতে গিয়েছিল। নো-ম্যানস ল্যান্ডের দেড় শ গজ ভারতের অভ্যন্তরে সীমান্তের কাঁটাতারের বেড়া থাকায় বাংলাদেশের দিকে ভারতের অনেক জমি রয়েছে। রূপচাঁদ তার জমিতে দ্রুত ও সহজে যাওয়ার জন্য ভারতের জমির আলপথ দিয়ে যাচ্ছিল। এ সময় টহলরত ভারতের নদীয়া জেলার চাঁপড়া থানার জিন্দা বিএসএফ ক্যাম্পের সদস্যরা রূপচাঁদকে ধরে নিয়ে যায়।

ঘটনাটি জানতে পেরে মুজিবনগর বিজিবি ক্যাম্প থেকে সকালেই পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয় কিন্তু জিন্দা বিএসএফ ক্যাম্প পতাকা বৈঠকে বসতে রাজি হয়নি। পরিচালক আমির মজিদ আরো জানান, বিএসএফ রূপচাঁদকে ইতিমধ্যে চাঁপড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানতে পেরেছেন তারা।

basic-bank

Be the first to comment on "সীমান্ত থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ"

Leave a comment

Your email address will not be published.


*