শিরোনাম

সীমান্তে গুলি বিনিময়, ৫ ভারতীয় সৈন্য নিহত

 

নিউজ ডেস্ক : সীমান্তের নিয়ন্ত্রণ রেখা লাইন অব কন্ট্রোলে ফের ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এতে ৫ ভারতীয় সৈন্য এবং পাকিস্তানের দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৮ জন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও ডন অনলাইনের।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ পরিদফরের (আইএসপিআর) দাবি, ভারতীয় বাহিনীর উস্কানিমূলক গুলির জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এতে ৫ ভারতীয় সৈন্য নিহত এবং সীমান্তে তাদের চারটি সামরিক পোস্ট ধ্বংস হয়ে গেছে।

ভিমবার সেক্টরে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে বলে জানা গেছে।

আইএসপিআর জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের হারপাল এবং ছুপরার সেক্টরে গুলিবর্ষণ করলে দুই পাকিস্তানি নাগরিক নিহত ও অন্তত ৮ জন গুরুতর আহত হন। এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানের ৬ বেসামরিক নাগরিক নিহত এবং ২১ জন আহতের ঘটনা ঘটল।

এদিকে, সীমান্তে যুদ্ধবিরতি লংঘন করার ঘটনায় পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর উরিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সৈন্য নিহত হয়। এরপর ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ অভিযান পরিচালনার দাবি করে।

ভারতের এ দাবি পাকিস্তান নাকচ করে আসছে। এ নিয়ে দু’দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

 

basic-bank

Be the first to comment on "সীমান্তে গুলি বিনিময়, ৫ ভারতীয় সৈন্য নিহত"

Leave a comment

Your email address will not be published.


*