শিরোনাম

স্বীকারই করছেন না জ্যাকুলিন!

নিউজ ডেস্ক : স্বীকার করেও যেন করলেন না। স্পষ্ট করেও কিছু বললেন না, নিজের সম্পর্ক নিয়ে। যাকে নিয়ে এত কথা, তিনি বর্তমান সময়ের অন্যতম ব্যস্ততম তারকা অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আবু ধাবির নবাব শেখ হাসান বিন রশিদ অল খলিফার সঙ্গে সাবেক মিস শ্রীলঙ্কা ও বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সম্পর্কের কথা সবারই কমবেশি জানা। তবে এ সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে ধোঁয়াশা থাকলেও তা নিয়ে স্পষ্ট কোনো কথাই বলছেন না জ্যাকুলিন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নিজের সম্পর্কের কথাটা নিপুণভাবে এড়িয়ে গেলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এ নিয়ে কোনো কথাই বললেন না তিনি। বুধবার এক অনুষ্ঠানে আবু ধাবির নবাবের সাথে তার সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় বলিউডের এই তারকাকে। কিন্তু তিনি বিষয়টি এড়িয়ে যান সচেতনভাবেই। জ্যাকুলিন বলেন, আমি এখন সিঙ্গল কি না জানি না, তবে খুব শিগগিরই আমার একটা সিঙ্গল প্রকাশ পাবে।
আবু ধাবির নবাব শেখ হাসান বিন রশিদ অল খলিফার সঙ্গে জ্যাকুলিনের সম্পর্ক অনেকদিনের। তবে তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল ২০১১ সালেই। এই অভিনেত্রীর একাধিক ঘনিষ্ঠ সূত্র বলছে,  সম্প্রতি পুরনো প্রেমিকের সঙ্গে ফের সম্পর্কে আবদ্ধ হয়েছেন জ্যাকুলিন। কিন্তু সে কথা স্বীকার করতে মোটেই রাজি নন তিনি। এই মুহূর্তে ‘হাউসফুল থ্রি’এর শুটিং নিয়ে ব্যস্ত জ্যাকুলিন ফার্নান্দেজ।

basic-bank

Be the first to comment on "স্বীকারই করছেন না জ্যাকুলিন!"

Leave a comment

Your email address will not be published.


*