শিরোনাম

স্যাটেলাইট উৎক্ষেপণে ভারতের রেকর্ড

নিউজ ডেস্ক : একদিনে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইতিহাস সৃষ্টি করেছে ভারত। এর আগে কোনও দেশ একসঙ্গে এত বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে পারেনি। ২০১৪ সালে রাশিয়া ৩৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল।

ভারতের শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এ স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। পর্যবেক্ষকরা বলছেন, মহাকাশের ক্ষেত্রে ভারত যে একটি শক্তিশালী দেশ হয়ে উঠছে এটি তার উদাহরণ। ভারত যে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করেছে সেগুলো মহাকাশ থেকে ভালো ছবি পাঠাতে পারবে। ধারণা করা হচ্ছে, ভারতের প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের ওপর নজরদারী করতেও সক্ষম হবে এ স্যাটেলাইটগুলো।

পর্যবেক্ষকরা মনে করছেন, সফলভাবে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য একটি বিরাট সাফল্য। মহাকাশ নিয়ে ভারতের যে উচ্চাভিলাষী পরিকল্পনা এটি তার ইঙ্গিত বহন করে।

মহাকাশে স্যাটেলাইট ব্যবসায় ভারত বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রতিযোগী বিভিন্ন দেশের তুলনায় কম খরচে স্যাটেলাইট ভাড়া দিচ্ছে দেশটি। চলতি বছর মহাকাশ গবেষণার জন্য তাদের আর্থিক বরাদ্দ বাড়িয়েছে ভারত। এ ছাড়া শুক্র গ্রহে মিশন পাঠানোরও পরিকল্পনা নিয়েছে দেশটি।

basic-bank

Be the first to comment on "স্যাটেলাইট উৎক্ষেপণে ভারতের রেকর্ড"

Leave a comment

Your email address will not be published.


*