নিউজে ডেস্ক : নীলফামারীতে পিকআপ ভ্যানের ধাক্কায় অনুকূল চন্দ্র রায় নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার সহপাঠী রতন কুমার রায়। রতনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রোববার বিকেলে নীলফামারী-ডোমার সড়কের জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। অনুকূল পলাশবাড়ি ইউনিয়নের কিসামত ভুটিয়ান গ্রামের চিত্তরঞ্জন রায়ের ছেলে। আহত রতন একই গ্রামের অলোক কান্ত রায়ের ছেলে। তারা দুজনই পলাশবাড়ি পরশমণি দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
এ দুর্ঘটনার প্রতিবাদে ও পিকআপ ভ্যানের চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার বেলা ১১টার দিকে পলাশবাড়ি বাজারের সামনে নীলফামারী ডোমার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পুলিশের হস্তক্ষেপে তারা আধা ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেয়।
জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, এ ঘটনায় নিহত অনুকূল চন্দ্রের বাবা বাদী হয়ে গতকাল সকালে মামলা করেছেন।
পিকআপের চালক আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্যানটি জব্দ করা হয়েছে।

Be the first to comment on "সড়ক দুর্ঘটনায় হিন্দু স্কুলছাত্র নিহত,"