শিরোনাম

হবিগঞ্জে পিএসসি পরীক্ষার্থী সন্তানদের কুপিয়ে জখম

নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে পিএসসি পরীক্ষার্থী মেয়ে ও ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছেন কবির মিয়া নামের এক ব্যক্তি। আজ সোমবার সকালে উপজেলার বানেশ্বর ধনকুড়া মধ্যবর্তী হাওরে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহত ইশা ও সোহেলকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে ভর্তি করে।

ইশা ও সোহেলের স্বজন জাকির হোসেন টিপু জানান, কবির মিয়া বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। স্ত্রী, সন্তানদের ফেলে পার্শ্ববর্তী ধনকুড়া গ্রামে বসবাস করে সে। কিন্তু প্রায়ই মালা গ্রামে গিয়ে স্ত্রী-সন্তানদের নিকট টাকা চায়। এ নিয়ে কবিরের সঙ্গে প্রায়ই তার পরিবারের সদস্যদের ঝগড়া হয়। রবিবার রাতে কবির মিয়া তার ছেলে সোহেলের কাছে টাকা চায়। টাকা না দিলে মেয়ে ইশাকে অপহরণের হুমকি দেয়।

সোমবার সকালে বাড়ি থেকে পরীক্ষার কেন্দ্র বানেশ্বর যাবার সময় হাওরের মধ্যবর্তী স্থানে ইশাকে অপহরণের চেষ্টা চালায় কবির।

ইশার সঙ্গে থাকা মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দেব জানান, তারা বাধা দিলে কবির মিয়া ধারালো অস্ত্র দিয়ে সোহেল ও ইশাকে কুপিয়ে জখম করে। ইশার ডান হাতের দুটো আঙুল কেটে গেছে। এ কারণে ইশা সোমবারের বাংলা পরীক্ষা দিতে পারেনি।

মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন জানান, আহতদের দেখেছি। এ ব্যাপারে কবির মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

basic-bank

Be the first to comment on "হবিগঞ্জে পিএসসি পরীক্ষার্থী সন্তানদের কুপিয়ে জখম"

Leave a comment

Your email address will not be published.


*