নিউজ ডেস্ক : হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। সোনালী ব্যাংকের প্রায় ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ ১২ কর্মকর্তার বিরুদ্ধে মামলার পরই তাকে গ্রেফতার করা হয়।
আজ মতিঝিল থানায় দুদকের উপ-সহকারি পরিচালক জয়নাল আবেদীন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। দুদক পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে।

Be the first to comment on "হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম গ্রেফতার"