নিউজ ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন পিছিয়ে আগামী ০৬ অক্টোবর পুনর্নির্ধারণ করেছেন আদালত। ওইদিন খালেদা জিয়াকে হাজির থাকতে ও হাজিরা নিশ্চিত করতে তার আইনজীবীদের নির্দেশও দিয়েছেন। এর আগে গত ১৮ আগস্ট মামলা দুটির সর্বশেষ শুনানিতে খালেদা জিয়াকে ৩১ আগস্ট হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৩৪২ ধারায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে আজ। দুই ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারের স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।

Be the first to comment on "৬ অক্টোবর খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ"