শিরোনাম

৭১ সদস্য বিশিষ্ট তৃণমূল বিএনপির কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক: ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রিয় কমিটি ঘোষণা করেছে তৃণমূল বিএনপি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে তৃণমূল বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানের সংগঠনের আহ্বায়ক ব্যারিষ্টার নাজমুল হুদা এই কমিটির ঘোষণা করেন।

‘তৃণমূল বিএনপির কেন্দ্রীয় ও জেলা কমিটি ঘোষণা এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির তৃণমূল বিএনপিতে যোগদান’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন এই কমিটিতে চেয়ারম্যান হিসাবে ব্যারিষ্টার নাজমুল হুদা, কো-চেয়ারম্যান অধ্যাপিকা জাহানারা বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফ মইনউদ্দিন, মহাসচিব ড. এস জেড এম সালেহ উদ্দিন, ভাইস চেয়ারম্যান ইসমাত জেরিন খান, আঞ্জুমান সালাউদ্দিন, হাসান ফজলুল হক, ফিরোজ উদ্দিন, রাশেদ মাকসুদ খান, নাজমুল হক পিন্টু, কে এম জাহাঙ্গীর মাজমাদার, রুমা আলী, ফেবিয়ান মন্ডল, এল কে চৌধুরী, সৈয়দ আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আবু তালেব, অ্যাডভোকেট সোহান রহমান, বজলুর রহিম চৌধুরী, কায়সার রাইস, চৌধুরী কামালউদ্দিন আহমেদ, ইয়াসমিন হাসান, মোহাম্মাদ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) আব্দুর রাজ্জাক, মো. দীন ইসলাম, ড্যানিয়েল রশীদ, নাজিম উদ্দিন চৌধুরী আনেল, জহিরুল হক তালুকদার, যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান, মৌলানা মো. আবেদ আলী, অ্যাডভোকেট রেজাউল করিম, জাহেদ করিম চৌধুরী নির্বাচিত হয়েছেন।

এছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহনওয়াজ রহমান, কোষাধ্যক্ষ শামীম আহসান, দফতর সম্পাদক রুকসান আমিন সুরমা, প্রচার সম্প্রাদক মো. তারেক হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ড. ইকরাম আজিজুল রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস সানজিদা রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আশানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী নিশীথ রঞ্জন গুহ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদিকা মিসেস মিতু রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহদেী হাসান রাজীব, শিক্ষা বিষয়ক সম্পাদিকা মিসেস রুনা লায়লা, সহ-আইন বিষয়ক সম্পাদক শিউলী খানম, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আরিফ হাসান, সহ-সাংগঠনিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চৌধুরী, সহ-দফতর বিষয়ক সম্পাদক মিঞা মো. ইশতিয়াক এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে শ্রী সাগর ঘোষণা নির্বাচিত হয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির ২২ জন সদস্যদের নাম ঘোষণা করা হয়।

এদিকে একই সময় তৃণমূল বিএনপির ১৯ টি জেলায় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করে নাজমুল হুদা। জেলাগুলো হল: ঢাকা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পাবানা, নাটোর, টাঙ্গাইল, দিনাজপুর, চট্রগ্রাম, বাঙ্গামাটি, জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নারায়ণগঞ্জ, কক্সবাজার, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, পিরোজপুর, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঠাকুরগাঁও, নরসিংদী।

উল্লেখ্য, গত নভেম্বরে তৃণমূল বিএনপি নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন সাবেক মন্ত্রী নাজমুল হুদা। তিনি জানান, পল্টনের মেহেরবা প্লাজায় হবে দলের কার্যালয়। এছাড়া প্রতীক হিসেবে ‘ধানের ছড়া’ চাইবেন।

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে তিনটি দল গড়েছিলেন নাজমুল হুদা। এই হিসেবে ‘তৃণমূল বিএনপি’ তার ‘তৈরি’ চতুর্থ দল।

basic-bank

Be the first to comment on "৭১ সদস্য বিশিষ্ট তৃণমূল বিএনপির কমিটি ঘোষণা"

Leave a comment

Your email address will not be published.


*