শিরোনাম

৭২ ঘণ্টার পর্যবেক্ষণে কলেজছাত্রী খাদিজা

নিউজ ডেস্ক : সিলেটে হামলার শিকার কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের অবস্থা সংকটাপন্ন। আজ মঙ্গলবার বিকেলে অস্ত্রোপচার শেষে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা বলছেন, খাদিজার শারীরিক অবস্থা নিয়ে ৭২ ঘণ্টা পার হলেই তবেই বলা যাবে।

সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নার্গিসকে সোমবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার পরপরই এ ঘটনায় অভিযুক্ত শাবির অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুলকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে, হামলার পর আহত ছাত্রীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। বিকেলে স্কয়ার হাসপাতালের নিউরো সার্জারির জ্যেষ্ঠ পরামর্শক রেজাউস সাত্তার সাংবাদিকদের বলেন, খাদিজা ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর তাঁর অবস্থা সম্পর্কে বলা যাবে।

এর আগে গতকাল সোমবারই প্রথমে খাদিজাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক দফা অস্ত্রোপচার শেষে গতকাল রাতেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়।

 

basic-bank

Be the first to comment on "৭২ ঘণ্টার পর্যবেক্ষণে কলেজছাত্রী খাদিজা"

Leave a comment

Your email address will not be published.


*