শিরোনাম

৯৬ বছরের ইতিহাসে প্রথমবার কোপার ফাইনালে অ্যালাভেস

নিউজ ডেস্ক : ডেপোরটিভো অ্যালাভেসের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে এডগার মেনডেজের নাম। ম্যাচ শেষের আট মিনিট আগে তার একমাত্র গোলেই সেল্টা ভিগোকে হারিয়ে অ্যালাভেস পৌঁছে গেল কোপা দেল রের ফাইনালে।

৯৬ বছরের ইতিহাসে এই প্রথম অ্যালাভেস এই প্রথম কোনও বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। গত সপ্তাহে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ শেষ হয়েছিল গোলশূন্য ভাবে। ফলে এই ম্যাচে যে জিতত সেই চলে যেত ফাইনালে। আর সেটাই করে দেখাল অ্যালাভেস। মে মাসে মেসিদের সঙ্গে মহারণের সাক্ষাৎ পাকা করল অ্যালাভেস। এডগার অ্যালাভেসের হয়ে বাজিমাত করলেন ৮২ মিনিটে। সেল্টার রক্ষণে ভেদ করে বক্সের মধ্যে ঢুকে দুর্দান্ত শটে দলের পক্ষে জয়সূচক গোল করলেন ২৫ বছরের স্প্যানিশ বাসিন্দা।

ফাইনালে উঠেও অ্যালাভেস কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে না। তাদের সামনে বার্সেলোনা। যারা ধারে ও ভারে অ্যালাভেসের থেকে কয়েক আলোকবর্ষ এগিয়ে। প্রায় দেড় দশক আগে অ্যালাভেস উয়েফা কাপের ফাইনালে গিয়েও লিভারপুলের কাছে হেরেছিল। সেই ট্র্যাজেডি এখনও ভুলতে পারেনি অ্যালাভেস।

basic-bank

Be the first to comment on "৯৬ বছরের ইতিহাসে প্রথমবার কোপার ফাইনালে অ্যালাভেস"

Leave a comment

Your email address will not be published.


*