শিরোনাম

‘‌ওমের পর এবার খুন হবেন সালমান, ফাওয়াদ’‌

নিউজ ডেস্ক : ওম পুরির মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি পাকিস্তানের সংবাদমাধ্যমে। তাদের দাবি, খুন করা হয়েছে এই প্রবীণ অভিনেতাকে। আরও একধাপ এগিয়ে বলা যাচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই নাকি হত্যা করা হয়েছে ওম পুরিকে। সাম্প্রতিককালে মোদি সরকারের কয়েকটি পদক্ষেপের সমালোচনা করেছিলেন ওম পুরি।

বিশেষত করে উরি হামলার সময় তাঁর কিছু মন্তব্য প্রবল সমালোচিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তার জেরেই এই হত্যা বলে দাবি করেছে সংবাদমাধ্যম। পাশাপাশি তাদের আরও দাবি এবার সালমান খান এবং ফয়জল খানকেও হত্যা করা হবে। এই প্রতিবেদনের তীব্র নিন্দা করেছেন বিজেপি মুখপাত্র শায়না এন সি।

তিনি বলেন, ‘ওম পুরি আমাদের দেশের গর্ব। তাঁর মৃত্যু নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমের মাথা ঘামানোর কোনও প্রয়োজন নেই। দ্বিতীয়ত, পাক সংবাদমাধ্যম যদি সত্যিই এই বিষয়টি নিয়ে জলঘোলা করতে চায়, তাহলে যেন অন্তত সঠিক তথ্য সংগ্রহ করে। ’ ‌‌

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "‘‌ওমের পর এবার খুন হবেন সালমান, ফাওয়াদ’‌"

Leave a comment

Your email address will not be published.


*