শিরোনাম

ইরাকে হাসপাতালে আগুন, ১২ নবজাতকের মৃত্যু

নিউজ ডেস্ক:ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে ১২ নবজাতক নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তরা।

ইয়ারমুক হাসপাতালের প্রসূতি বিভাগে মধ্যরাতের দিকে এ আগুন লাগার পর তা নেভাতে তিনঘন্টা লেগেছে। এর মধ্যে ৮ শিশু ও ২৯ জন নারীকে উদ্ধার করে অন্য হাসপাতালে ভর্তি করা হয়।

বিবিসি জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক উপদেষ্টা আমিরুল মোক্তার জানান, আগুন লাগার সময় প্রসূতি বিভাগে ২০ টি শিশুর মৃতদেহ ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে হাসপাতালের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

basic-bank

Be the first to comment on "ইরাকে হাসপাতালে আগুন, ১২ নবজাতকের মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*