শিরোনাম

টঙ্গীতে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে কুতুব আলী (৩৫) নামে পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে তাকে বাসা থেকে ডেকে নিয়ে স্থানীয় টিঅ্যান্ডটি বাজার এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপায়।

নিহত কুতুব আলী ঢাকার নবাবগঞ্জের বাঘাদুয়ার এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে। আমতলী এলাকায় আব্দুল মজিদ মিয়ার বাসায় তারা সপরিবারে বসবাস করেন। আমতলী এলাকায় তাদের একটি জুতার দোকান রয়েছে।

নিহত কুতুবের চাচা আব্দুল গফুর জানান, সকাল সাড়ে ৫টার দিকে কে বা কারা কুতুব উদ্দিনকে টঙ্গীর আমতলী এলাকার বাসা থেকে ডেকে নিয়ে যায়। ৬টার দিকে খবর পায় স্থানীয় টিঅ্যান্ডটি বাজার এলাকায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুতুব উদ্দিনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে গেছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে প্রথমে টঙ্গী হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়।

কুতুবের স্ত্রী নাসিমা জানান, ভোর ৫টার দিকে তার স্বামী মুঠোফোনে কল পেয়ে বাইরে চলে যায়। তাকে গেটের তালা আটকে দিতে বলে। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি।

ঘটনার সত্যতা স্বীকার করে টঙ্গী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, কুতুব টঙ্গী থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। ধারণা করা হচ্ছে, পুলিশেল সোর্স হিসেবে কাজ করায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

basic-bank

Be the first to comment on "টঙ্গীতে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*