শিরোনাম

ট্রাম্প ‘নার্সিসিজম’-এ ভূগছেন

নিউজ ডেস্ক:রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মানসিক রোগ ‘নার্সিসিজম’ বা অতি আত্মপ্রেমে ভূগছেন বলে দাবি করেছে বহু সংখ্যক মানুষ।

‘দ্য ইন্ডিপেনডেন্ট’ পত্রিকা জানায়, ডেমক্র্যাট দলের এক নারী কংগ্রেস সদস্য কারেন বাস সর্বপ্রথম রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের মানসিক বৈকল্য ‘নর্সিসিস্টিক পার্সোনালিটি ডিজঅর্ডার’-এ (এনপিডি) ভোগার কথা বলেন।

হার্ভার্ড মেডিকেল স্কুলের ডিন অধ্যাপক জেফরি ফ্লিয়েরও তাদের সঙ্গে একমত।

‘এমন কি নিজের ক্ষতি হচ্ছে জেনেও তিনি (ট্রাম্প) তা নিয়ন্ত্রণ করতে পারছেন না’। চিকিৎসকদের অবশ্যই তার মানসিক সুস্থতা পরীক্ষার দাবি তোলা উচিত’।

এর পরপরই অনলাইনে এক পিটিশনে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

‘ডোনাল্ড ট্রাম্প দেশের জন্য ভয়ঙ্কর’ শিরোনামে ওই পিটিশনে প্রায় ২৫ হাজার মানুষ সই করেছে।

এতে বলা হয়, ‘তার (ট্রাম্প) আবেগপ্রণতা এবং নিজের আবেগের উপর তার নিয়ন্ত্রণহীনতা উদ্বেগজনক। দেশের প্রধান এবং উন্মুক্ত বিশ্বের নেতা হওয়ার মত মানসিক স্থিরতা তার আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা স্বদেশপ্রেমিক হিসেবে আমাদের দায়িত্ব।

basic-bank

Be the first to comment on "ট্রাম্প ‘নার্সিসিজম’-এ ভূগছেন"

Leave a comment

Your email address will not be published.


*