শিরোনাম

ঢাকায় ৪ ‘নারী জেএমবি’ আটক

নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার র‌্যাব এর দেওয়া তথ্যে জানা যায়, ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির চার নারী সদস্য আটক হয়েছে। আটকদের একজন জেএমবির নারী বিভাগের উপদেষ্টা, অন্যরা তার সহযোগী। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

এর আগে গত জুলাই মাসে সিরাজগঞ্জে এবং টাঙ্গাইলের কালিহাতীতে নিষিদ্ধ এই জঙ্গি দলের সাত নারী সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল আইন-শৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং উগ্র মতবাদের বই।

টাঙ্গাইলে গ্রেপ্তার তিনজন জেএমবির আত্মঘাতী দলের সদস্য বলেও সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ বাংলাদেশে সাম্প্রতিক উগ্রপন্থিদের বিভিন্ন নাশকতার ঘটনায় জেএমবিকেই দায়ী করে আসছেন পুলিশ কর্মকর্তারা।

গত কয়েক মাস ধরে নিখোঁজদের তালিকায় যারা জঙ্গিবাদে জড়িয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে, তাদের মধ্যে বেশ কয়েকজন নারীও রয়েছেন।

 

basic-bank

Be the first to comment on "ঢাকায় ৪ ‘নারী জেএমবি’ আটক"

Leave a comment

Your email address will not be published.


*