নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধের দায়ে মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় নিয়ে মন্তব্য করায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলব করে এ প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদন গত ০৫ মে (বৃহস্পতিবার) খারিজ করে তার রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ ঘটনায় গত ০৬ মে (শুক্রবার) এক বিবৃতিতে উদ্বেগ জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, ‘বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়ায় আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়া অনুসরণ করছি।’
একই সঙ্গে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে চলমান বিচারকে ‘বিতর্কিত’ বলেও আখ্যা দিচ্ছে বাংলাদেশে গণহত্যা পরিচালনাকারী দেশ পাকিস্তান।

Be the first to comment on "পাকিস্তান হাইকমিশনার সুজা আলমকে তলব"