শিরোনাম

ফাঁস হল দীপিকা-রণবীরের গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট!

নিউজ ডেস্ক : সেলিব্রিটিরা কখন কী করছেন, তা নিয়ে জনগণের একটা মাথাব্যথা থাকেই! তারার মতো ঝলমল করছেন যারা, তারা আলোর বাইরে কেমন, সেটা জানতে আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। তার উপর যদি একজন সেলিব্রিটি প্রেম করেন অন্য এক সেলিব্রিটির সঙ্গে, তবে কৌতূহলের মাত্রা বাড়বেই।

সেই জন্যই দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংকে নিয়ে খবর আর ফুরাতেই চাইছে না! চিরুনি তল্লাশি চলছে তাদের ব্যক্তিগত জীবনের এক ঝলক দেখতে পাওয়ার জন্য। তবে একেবারেই যে তাদের ব্যক্তিগত জীবন ফাঁস হয়ে যাচ্ছে না- এমনটা কিন্তু নয়। মাস দুয়েক আগে নেট-দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল তাদের ব্যক্তিগত মুহূর্তের এক ভিডিও। এবার ফাঁস হল হোয়াটসঅ্যাপ চ্যাট।

রণবীর এখন রয়েছেন সুইজারল্যান্ডে। সেখানে চলছে যশ রাজ ফিল্মস-এর প্রযোজনায়, আদিত্য চোপড়ার পরিচালনায় ‘বেফিকর’ ছবির শুটিং। সেই শুটিংয়ের মাঝেই রণবীর হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠালেন দীপিকাকে। দেখা গেল, একদল উন্মুক্তবক্ষ রমণীর সঙ্গে রণবীরের ছবি।

সেই ছবি দেখার পরে স্বাভাবিক ভাবেই বেশ রেগে গিয়েছেন দীপিকা। জেরাও করেছেন অধিকারপ্রবণ প্রেমিকার মতো! তবে তাকে শেষ পর্যন্ত কী ভাবে ঠান্ডা করলেন রণবীর? চ্যাট থেকেই দেখে নিন তা-

সূত্র: সংবাদ প্রতিদিন

 

basic-bank

Be the first to comment on "ফাঁস হল দীপিকা-রণবীরের গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট!"

Leave a comment

Your email address will not be published.


*