নিউজ ডেস্ক: স্টাইলিস্ট পোশাক হোক বা ব্যাগ, রাজধানীর রমণীদের কাছে পয়লা পসন্দ সরোজিনী নগর এবং জনপথ৷ আকর্ষণীয় জামা-কাপড়, জুতো, ব্যাগ কী নেই নেই এখানে? এই সব নজরকাড়া জিনিসের টানে এখানেই ছুটে আসেন তরণীরা৷ এই বাজারে জিনিসের দামও সাধ্যের মধ্যে৷ এবারও সরোজিনী আর জনপথের অভিজাত্যে জুড়ল আরও একটি পালক৷ ভাবতে অবাক লাগলেও, এই দুই বাজার এলাকায় সংযোজিত হল ট্রায়াল রুম৷ ফুটপাতের উপর গজিয়ে ওঠা এই দুই মার্কেটে ট্রায়াল রুম নিয়ে এল ফ্যাশন অ্যাডভাইস অ্যাপ ‘স্টাইলডটমি’৷
‘স্টাইলডটমি’র প্রতিষ্ঠাতা মেঘনা সারাওগি বলেন, ‘‘নয়াদিল্লি মিউনিসিপল কাউন্সিলের কাছ থেকে আমরা ট্রায়াল রুম গড়ার অনুমতি নিয়েছে৷ জনপথে ট্রায়াল রুম গড়ার অনুমতি দিয়েছে পুরসভা৷ ’’ যদিও নির্দিষ্ট কয়েকদিনের জন্যই এই ট্রায়াল রুম খোলা হচ্ছে৷ তবে এই আইডিয়া ইতোমধ্যেই হিট৷ যারা ট্রায়াল না দিয়ে জামা-কাপড় কিনতে দ্বিধা করেন, তাঁরা বিশেষ করে এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছে৷

Be the first to comment on "ফুটপাতেই এবার ট্রায়াল রুম!"