নিউজ ডেস্ক : ‘বঙ্গ বিভূষণে’ ভূষিত করা হচ্ছে কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে। আগামী মাসের মাঝামাঝি সময়ে মুম্বাইয়ে গিয়ে ‘সঙ্গীত সম্রাজ্ঞীকে’ এ সম্মানে সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার এ ঘোষণা করেন।
বাংলা গানে তার অবদানের জন্য দেওয়া হবে এই পুরস্কার দেওয়া হবে জানিয়েছে মমতা বলেন, ‘লতা মঙ্গেশকরের সঙ্গে কথা হয়েছে। পুরস্কার নিতে তিনি সম্মতি জানিয়েছেন।’
২০০১ সালেই তাকে লতা মঙ্গেশকরকে ‘ভারতরত্নে’ সম্মানিত করেছিল কেন্দ্রীয় সরকার। এছাড়া সঙ্গীতজীবনে দেশ বিদেশের বিভিন্ন সম্মান পেয়েছেন সঙ্গীতশিল্পী।
সূত্র: জিনিউজ

Be the first to comment on "‘বঙ্গ বিভূষণে’ ভূষিত হচ্ছেন লতা মঙ্গেশকর"