শিরোনাম

বসুন্ধরায় বারবার কেন আগুন লাগে: মেয়র

নিউজ ডেস্ক : রাজধানীর পান্থপথে বহুতল শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটিতে বার বার অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

রবিবার সকালে বসুন্ধরা সিটির আট তলা অংশের ছয় তলায় আগুন লাগার খবর পাওয়ার প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর সোয়া ১টার দিকে আগুন ‘অনেকটা নিয়ন্ত্রণে’ এসেছে বলেছে ফায়ার সার্ভিস জানিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

সাংবাদিকরা মেয়রের কাছে অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমিও জানতে চাই, বার বার কেন তাদের মার্কেটে আগুন লাগে।’

রাজধানীর অন‌্যতম বৃহৎ এই শপিং কমপ্লেক্সে লাগোয়া দুটি ভবন রয়েছে।এর পান্থপথ সড়কমুখী আট তলা ভবন এবং পেছনের ১৯ তলা ভবন।

পেছনের এই ভবনের উপরের দিকে ২০০৯ সালের ১৩ মার্চ ভয়াবহ আগুনে সাত জনের মৃত্যু হয়, আহত হন শতাধিক।

তবে রবিবারের আগুনে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান জানিয়েছেন।

basic-bank

Be the first to comment on "বসুন্ধরায় বারবার কেন আগুন লাগে: মেয়র"

Leave a comment

Your email address will not be published.


*