নিউজ ডেস্ক : যে নেতা সারা জীবন তার জাতীর জন্য স্বপ্ন দেখেছেন, সেই নেতাকেই নির্মম ভাবে স্বপরিবারে হত্যা করা হয়েছে। এক জন ব্যক্তিকে হত্যা করা সম্ভব কিন্তু তার আদর্শকে হত্যা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার সকালে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভা ও স্বরণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
মেয়র আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যার হাতে বাংলাদেশ ক্রমাগত অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। এটা একটি গ্রুপের কাছে পছন্দ হয় না। তারা রাজনীতিতে টিকতে না পেরে এখন মানুষ হত্যায় মেতে উঠেছে। বিশেষ অতিথির বক্তবে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ড.নূরুন নাহার বলেন, আমরা সন্তান হয়ে আমাদের জাতির পিতাকে রক্ষা করতে পারিনি। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা তোমরা তোমাদের জ্ঞান দিয়ে জাতির জনকের অসমাপ্ত কাজকে সমাপ্ত করবে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, খালেদা জিয়া তখন মানুষ হত্যা করে দেশকে পিছনে ফেলার ষড়যন্ত্র করছে। খুনি মোশতাক আর জিয়াউর রহমানরা বঙ্গবন্ধুর পরিবারকে শুধু হত্যাই করেনি, যাতে এই হত্যার বিচার না হয় সে জন্য ইনডেমনিটি আইন করে বিচারের পথ রুদ্ধ করে খুনিদের পুরষ্কৃত করেছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, আমাদের পূর্ব প্রজন্ম জাতির জনককে খুনিদের হাত থেকে রক্ষা করতে পারেনি। আমরা নতুন প্রজন্ম জাতির পিতার পরিবারের সদস্যদেরকে রক্ষার সপথ নিয়েছি। যারা জাতির পিতাকে হত্যার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলো তাদের অনেকের বিচার হয়েছে। জিয়াসহ যারা পরোক্ষ ভাবে জড়িত ছিল তাদের সকলকে মরনোত্তর বিচার করতে হবে। শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিব হাসান সোহেলের সঞ্চলনায় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Be the first to comment on "ব্যক্তিকে হত্যা করে আদর্শকে শেষ করা যায় না: সাঈদ খোকন"