শিরোনাম

ব্লক রেইডে হয়রানি করলে ব্যবস্থা: আছাদুজ্জামান

নিউজ ডেস্ক:ঢাকা মহানগর পুলিশের চলমান ব্লক রেইডে কাউকে হয়রানি করা যাবে না বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, রেইডে নিরীহ কাউকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার দুপুরে নিজ দপ্তরে ঢাকা মহানগর পুলিশের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে। তবে এ ব্লক রেইডের সময় কাউকে হয়রানি করা যাবে না। সঠিক পরিচয়পত্র দেখাতে পারলে ওই ব্যক্তিকে যেনো হয়রানি না করা হয় সে ব্যাপারে সব পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরেও কেউ হয়রানি হলে সরাসরি আমাদের ডিএমপি ওয়েবসাইটে দেওয়া নম্বরে ফোন করতে পরবেন, আমরা ব্যবস্থা নেবো বলে যোগ করেন ডিএমপি কমিশনার।

বাসাবাড়ি ও মেস ভাড়া দিতে কোনো আপত্তি নেই বলে জানান ডিএমপি কমিশনার। বাড়ি মালিকদের উদ্দেশ্যে আছাদুজ্জামান বলেন, ‘ব্যাচেলরদের বাড়িভাড়া দিতে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনারা তাদের আইডি কার্ড দেখে ভাড়াটিয়া তথ্য ফর্ম সঠিকভাবে পূরণ করিয়ে বাসা ভাড়া দিতে পারেন।’

ওই ফরম বাড়ির মালিক থানায় জমা দেবেন। পুলিশ এ তথ্য যাচাই-বাছাই করে দেখবে বলেও জানান ডিএমপি কমিশনার।

basic-bank

Be the first to comment on "ব্লক রেইডে হয়রানি করলে ব্যবস্থা: আছাদুজ্জামান"

Leave a comment

Your email address will not be published.


*