শিরোনাম

মুক্তি পেল ‘পিঙ্ক’-এর প্রথম গান

নিউজ ডেস্ক : তিনটি মেয়ে। সদ্য যৌবনে পা দেওয়া উচ্ছ্বলতায় ভরপুর তিন বন্ধু। জীবনের সব জটিলতাকে পাশে সরিয়ে প্রত্যেকটা মুহূর্তেকে চেটেপুটে উপভোগ করতে চায় তারা। তাই সকলের গলায় একটাই সুর ‘জিনে দে মুঝে’। ভরপুর জীবনের আনন্দে বাঁচতে চায় মিস আরোরা আর তাঁর বন্ধুরা।

 কিন্তু হঠাৎই এক দিন চেনা ছকটা ভেঙে যায়। তিন বন্ধুর মধ্যে ধর্ষিতা হতে হয় একজনকে। তবু সামাজিক সমস্ত বাধা পেরিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সেই মেয়ে। আদালতে সকলের সামনে কুরুচিকর একাধিক প্রশ্নের সামনে দাঁড় করানো হয় তাঁকে। তার পর কী হয়?

তা জানতে গেলে অবশ্যই দেখতে হবে তপসী পন্নু ও অমিতাভ বচ্চন অভিনীত ‘পিঙ্ক’। সুজিত সরকারের প্রযোজনা এবং অনিরুদ্ধ রায়চৌধুরির পরিচালনায় আগামী মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "মুক্তি পেল ‘পিঙ্ক’-এর প্রথম গান"

Leave a comment

Your email address will not be published.


*