নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে ‘আবদুল্লাহপুর হাফিজিয়া মাদ্রাসা‘র এক শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে একই মাদ্রাসার শিক্ষক ক্বারী হায়দার আলীকে (২৪) শনিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত মাদ্রাসার দুই শিক্ষক কোরান হেফজ বিভাগের শিক্ষার্থী মো: আনাসকে(১১) গত দুই মাস ধরেও যৌন নিপিড়ন করে আসছিল। পরে সে অসুস্থ হয়ে পড়ে এবং বাড়ি চলে যায় । ঘটনা শুনে তার বাবা মাইনুদ্দিন মিয়া দুই শিক্ষককে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ মাদ্রাসা থেকে ক্বারী হায়দার আলীকে গ্রেফতার করেন এবং অপর শিক্ষক মাওলানা সাইদুল ইসলাম পালিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার ওসি মো: হেদায়াতুল ইসলাম ভুইয়া বলেন, শুক্রবার বিষয়টি আমরা জানতে পারি। শনিবার এ ঘটনায় মামলা হওয়ার পর ক্বারী হায়দার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামী তার সহযোগী মাওলানা সাইদুল ইসলামকে পাওয়া যায়নি। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
মুন্সীগঞ্জে ছাত্র বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

Be the first to comment on "মুন্সীগঞ্জে ছাত্র বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার"