শিরোনাম

মুস্তাফিজকে দেখতে গেলেন নাফিসা কামাল

নিউজ ডেস্ক : অস্ত্রোপচারের পর হাসপাতালে মুস্তাফিজকে দেখতে গেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল। বৃহস্পতিবার অস্ত্রোপচার শেষে লন্ডনের ক্রমওয়েল হাসপাতালেই আছেন বাংলাদেশের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান।

এর আগে কাউন্টি খেলতে গিয়ে কাঁধের পুরোনো ইনজুরিতে নতুন করে ব্যথা পাওয়ায় শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হয় কাটার মাস্টারকে। প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের তত্ত্বাবধানে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় (ইংল্যান্ডের স্থানী সময় বিকেল ৪টা) লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে সম্পন্ন হয় মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার।
লন্ডন থেকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ”অস্ত্রোপচারের পর সুস্থ ও ভালোই আছেন মুস্তাফিজ। তার ব্যথা তীব্র নয়, সহনীয় পর্যায়েই আছে। সার্জন ওয়ালেসের পরামর্শ অনুযায়ী মুস্তাফিজের ফিজিও কর্মসূচি শুরু হয়ে গেছে। প্রতি দুই ঘণ্টা পর পর তাকে ব্যায়াম করানো হচ্ছে।”

শুক্রবার হাসপাতাল ছাড়ার কথা ছিল মুস্তাফিজের। তবে কিছুটা ব্যথা অনুভব করায় এখনও হাসপাতালেই আছেন তিনি। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

 

basic-bank

Be the first to comment on "মুস্তাফিজকে দেখতে গেলেন নাফিসা কামাল"

Leave a comment

Your email address will not be published.


*