শিরোনাম

যে অভিনেত্রী একাধিক পুরুষের সঙ্গে যৌনতা উপভোগ করছেন

নিউজ ডেস্ক : সম্প্রতি পরিচালক সুজয় ঘোষের ‘অহল্যা’-তে  অসাধারণ পারফর্মেন্সের জন্য ব্যাপকভাবে প্রশংসিত  বাদলাপুর ও হান্টারখ্যাত বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে এবার আরেকটি বোমা ফাটালেন। অহল্যাতে তার টানটান উত্তেজনাকর উপস্থিতির মধ্য দিয়ে রাধিকা সবার মন জয় করে নিয়েছেন।

অহল্যা সিনেমাটি নির্মিত হয়েছে হিন্দু পুরাণের চরিত্র গৌতম মুনির সঙ্গে তার স্ত্রীর যৌন অবিশ্বস্ততার গল্প নিয়ে। অহল্যা গৌতম মুনির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইন্দ্রের সঙ্গে পরকীয়া যৌনতায় লিপ্ত হয়। এর শাস্তি হিসেবে গৌতম মুনির অভিশাপে অহল্যা পাথরের মূর্তিতে রুপান্তরিত হন।

কিন্তু রাধিকার এই সিনেমায় দেখা যায় বিশ্বাস-ঘাতকতার জন্য স্ত্রী নয় বরং স্বামী শাস্তি পান! সুজয় আসলে সিনেমাটিতে পুরোনো যৌন অবিশ্বস্ততার গল্পকে উল্টে দেন!

রাধিকা জানান তিনি মনে করেন, যৌন অবিশ্বস্ততার বিষয়টি মূলত আরোপিত। আর লোকে বিষয়টাকে যতটা খারাপ মনে করে তা ঠিক ততটা খারাপ নয়। একাধিক পুরুষের সঙ্গে যৌনতা উপভোগ করলেও এখানে খারাপের কিছু নেই।

তবে রাধিকা এও বলেন, কারো সঙ্গে সম্পর্কবদ্ধ থাকা অবস্থায় তার সঙ্গে যৌন বিশ্বাসঘাতকতা করা উচিৎ নয়। আর এ পর্যন্ত তিনি তার জীবনসঙ্গীর সাথেও কোনো বিশ্বাসঘাতকতা করেন নি বরং পুরোপুরি সৎ ছিলেন। তিনি মনে করেন, যৌন অবিশ্বস্ততা বা বহুগামীতার বিচিত্র কারণ ও ব্যাখ্যা আছে।

প্রসঙ্গত, রাধিকা বরাবরের মতোই সাহসী বক্তব্য দেওয়ার জন্য বলিউডসহ বিশ্ব সিনেমা জগতে ব্যাপক আলোচিত ও সমালোচিত। এর আগে তিনি আরেকবার তার কোনো বন্ধুই কুমারি নয় এবং সবারই বিয়ের আগে যৌন সহবাসের অভিজ্ঞতা হয়েছে বলে হইচই ফেলে দিয়েছিলেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

basic-bank

Be the first to comment on "যে অভিনেত্রী একাধিক পুরুষের সঙ্গে যৌনতা উপভোগ করছেন"

Leave a comment

Your email address will not be published.


*