শিরোনাম

রণবীর-বানির আবেগঘন চুমুতে ভরপুর ‘বেফিকরে’র পোস্টার

নিউজ ডেস্ক: রণবীর সিংয়ের সঙ্গে দীপিকা মানেই নানা গুজব আর ভক্তদের আগ্রহ। কিন্তু কেবল দীপিকা নয়, বানি কাপুরও কম যান না। তাদের নতুন ছবি ‘বেফিকরে’র নতুন নতুন পোস্টার বের হচ্ছে, আর সেখানে তাদের চুমু আরো বেশি আবেগঘন হয়ে উঠছে। আর এ নিয়েই এখন যত মাতামাতি। পোস্টার দেখেই আশা করা হচ্ছে এ দুয়ের রসায়ন দারুণ জমে উঠবে।

দীর্ঘ সাত বছর পর আবারো ছবি নির্মাণে ফিরেছেন আদিত্য চোপড়া। তার শেষ সিনেমাটি ছিল ‘রাব নে বানা দি জোড়ি’। তার সদ্য বেফিকরি’কে রোমোন্টিক মুভি বলা হচ্ছে, সঙ্গে তো টুইস্ট থাকছেই। এর পঞ্চম পোস্টার বের হয়েছে। যতই পোস্টার আসছ ততই চড়ছে উত্তেজনা।

আদিত্য ঘোষণা দিয়েছেন, এই ছবিটি তার বাবার ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত হচ্ছে।

এ ছবিতে রণবীরকে ‘চকোলেট বয়’ চরিত্রে দেখা যাবে। রোমান্টিক ড্রামা উপভোগ্য হবে বলে আশা করছেন পরিচালক। ডিসেম্বরের ৯ তারিখে একে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস

 

basic-bank

Be the first to comment on "রণবীর-বানির আবেগঘন চুমুতে ভরপুর ‘বেফিকরে’র পোস্টার"

Leave a comment

Your email address will not be published.


*