শিরোনাম

রাগীব আলী ও ছেলের ব্যাংক হিসাব তলব

নিউজ ডেস্ক : সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ব্যাংকগুলোকে দুজনের ব্যাংক হিসাব খোলার ফরম ও হিসাবের যাবতীয় তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, তদন্তের স্বার্থে ও সরকারের একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এ দুজনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

জানা গেছে, দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত তারাপুর চা-বাগান জালিয়াতির মাধ্যমে দখল করে স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ ও প্রতারণার দুটি মামলায় রাগীব আলী ও তাঁর ছেলেমেয়েসহ ছয়জনের বিরুদ্ধে আজ বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সিলেটের মহানগর মুখ্য হাকিম আদালত।

পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাগীব আলী তাঁর ছেলে ও ছেলের বউকে নিয়ে ভারতে পালিয়ে যান। সিলেটের জকিগঞ্জ হয়ে তাঁরা ভারতের করিমগঞ্জে পালিয়ে গেছেন বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।

 

basic-bank

Be the first to comment on "রাগীব আলী ও ছেলের ব্যাংক হিসাব তলব"

Leave a comment

Your email address will not be published.


*