লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ার এড়েন্দায় মাদকাসক্ত মোটরসাইকেল চালকের চাপায় প্রাণ গেল এক শিশুর। এ সময় অপর এক শিশু আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী নড়াইল-কালনা সড়ক দেড় ঘন্টা অবরোধ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কাশিপুর ইউপি’র গিলাতলা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মাদকাসক্ত মনির হোসেন ওরফে সেন্টু খান মদ্যপান করে অবৈধ (আরএন-৫) ২৫০ সিসি মোটরসাইকেল দ্রুত বেগে চালিয়ে এড়েন্দার দিকে আসছিল। ওই চালক নড়াইল-কালনা সড়কের বসুপটি কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে রাস্তার উত্তর পাশে দাঁড়িয়ে থাকা কেয়া খানম (১১)কে সজোরে চাপা দেয়। এতে কেয়া ঘটনাস্থলে মারা যায়। নিহত কেয়া এড়েন্দা গ্রামের কেরামত শেখের মেয়ে। এ সময় কেয়ার সহদর রাকিব শেখ (৯) গুরুত্বর আহত হয়। এ ঘটনার প্রতিবাদে ওই ইউনিয়নের আ’লীগের সাবেক সম্পাদক কামরুল ইসলামের নেতৃত্বে বিক্ষুব্ধ এলাকাবাসী নড়াইল-কালনা সড়ক দেড় ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ওই ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান ও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যূ মামলা হয়েছে।
লোহাগড়ায় মোটরসাইকেল চাপায় প্রাণ গেল শিশুর !আহত ১

Be the first to comment on "লোহাগড়ায় মোটরসাইকেল চাপায় প্রাণ গেল শিশুর !আহত ১"