শিরোনাম

সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করিনা: খালেদা জিয়া

নিজস্ব সংভাদদাতা : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, আমরা ধর্মীয় সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করিনা। আমরা সবাই বাংলাদেশী।  জাতীয়তাবাদী দর্শনেই এদেশের সকল বর্ণ, ধর্মীয় স¤প্রদায় ও নৃগোষ্ঠী সমূহের সম্মিলিত আকাঙ্খার স্ফুরণ ঘটে। ধর্মীয় সম্প্রীতি এবং সকল ধর্মের মর্যাদা রক্ষায় আমরা সবসময়ই সচেষ্ট থেকেছি এবং আগামীতেও সে প্রয়াস অব্যাহত থাকবে। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন। সেই সঙ্গে তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
খালেদা জিয়া বলেন, যুগে যুগে মহামানবেরা পথভ্রষ্ট মানুষকে সত্যের আলো দেখিয়েছেন, চিনিয়েছেন কল্যাণের পথ। সকল প্রতিবন্ধকতা ও প্রতিকুলতার মধ্যেও শুভ্রদীপ্ত সত্য ও ন্যায়ের পথে মহামতি বুদ্ধ মানুষকে আহবান করেছেন। হিংসা দিয়ে হিংসার ধ্বংস নয় সে কারণেই স্মরণ নিতে হয় অ-হিংসার মহামতি বুদ্ধের এ বাণী চিরকালীন, আজও মানব জাতির জন্য সমানভাবে প্রযোজ্য।

basic-bank

Be the first to comment on "সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করিনা: খালেদা জিয়া"

Leave a comment

Your email address will not be published.


*