শিরোনাম

হজক্যাম্পে তোষক, চাদর, বালিশ পাঠালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: হজক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের বিশ্রাম নেওয়ার সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ সেট বালিশ, চাদর, তোষক পাঠিয়েছেন করেছেন।

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব লে: কর্নেল মোহাম্মদ সাইফ উল্লাহ্ রাজধানীর উত্তরাস্থ আশকোনায় অবস্থিত হজ্জ ক্যাম্পে এগুলো পৌঁছে দেন।

হজ ক্যাম্পের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল এসব সামগ্রী গ্রহণ করেন।

উল্লেখ্য বুধবার আশকোনায় হজ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তারা সেখানে কিভাবে রয়েছেন তা ঘুরে ঘুরে দেখেন তিনি।

basic-bank

Be the first to comment on "হজক্যাম্পে তোষক, চাদর, বালিশ পাঠালেন প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*