নিউজ ডেস্ক : রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে ৯ জঙ্গি নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩১ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। আজ সোমবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের এ দিন ধার্য করেন।
রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামে পরিচিত ওই বাড়িতে গত ২৬ জুলাই ভোরে পুলিশ ওই বাড়ির পঞ্চম তলায় অভিযান চালায়। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থা আটক করে পুলিশ।
পালিয়ে যায় একজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করেন।

Be the first to comment on "জঙ্গি অভিযানের তদন্ত প্রতিবেদন ৩১ অক্টোবর"