নিউজ ডেস্ক : অর্থ পাচারের অভিযোগে বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের ঘনিষ্ঠ সহযোগী আমির গাজদারকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতে হাজির করা হবে আমিরকে।
ইডি সূত্রে খবর, তদন্তকারীদের সন্দেহ, জাকির ও তাঁর সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের হয়ে আমির ২০০ কোটিরও বেশি অর্থ পাচার করেছেন। জাকিরের চ্যানেলের কাজকর্মও পরিচালনা করতেন আমির। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা না করাতেই গ্রেপ্তার করা হয়েছে।
গত ডিসেম্বরে জাকির ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। জাকির বিদেশে থাকায় তাঁকে এখনো গ্রেপ্তার বা জেরা করা সম্ভব হয়নি। তবে জাকিরের সংগঠনের অবৈধ তহবিলের বিষয়ে তদন্ত চলছে। অর্থপাচার রোধের লক্ষ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ ও মুম্বাই পুলিশ। সেই তদন্তের সূত্রেই আমিরকে গ্রেপ্তার করা হল।
সূত্র: এবিপি আনন্দ

Be the first to comment on "অর্থ পাচারের অভিযোগে জাকির নায়েকের সহযোগী গ্রেপ্তার"