শিরোনাম

অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দিলেন মুশফিক-মুস্তাফিজরা

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে প্রথম ধাপে সিডনির উদ্দেশে দেশ ছেড়েছে জাতীয় দলের ১২ সদস্যের একটি দল। চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

তার আগে সেখানে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে তারা। দলের নেতৃত্বে রয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। এ দলে আছেন ইনজুরিতে পুনর্বাসনে থাকা মুস্তাফিজুর রহমানও।
অস্ট্রেলিয়ার উদ্দেশে রাত সোয়া ১০টার সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথম ধাপে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে জাতীয় দলের ১২ সদস্যের ওই দলটি। ওই দলে আছেন, জাতীয় দলের সাদা জার্সির অধিনায়ক মুশফিকুর রহিম। আছেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশীষ রায়, রুবেল হোসেন, মু্স্তাফিজুর রহমান, এবাদত হোসেন, মাহমুদ উল্লাহ রিয়াদ ও শুভাগত হোম চৌধুরী।

আর দ্বিতীয় ধাপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে আগামী ১০ ডিসেম্বর (শনিবার) দেশ ছাড়বে বাকিরা। সেই দলের সঙ্গে যাবেন জাতীয় দলের রঙিন জার্সির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ ছাড়া ওই দলের সঙ্গে যাবেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ও দেশের বিশ্বখ্যাত অল-রাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ড সিরিজের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

আগামী ২৬ ডিসেম্বর ওয়ানডে ম্যাচ দিয়ে মূল সিরিজ শুরু হবে। ২৯ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ৩১ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড জানানো হবে। ৩ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি, ৬ জানুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি। আর দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে টেস্টের দল ঘোষণা করা হবে। তৃতীয় টি-টোয়েন্টি হবে ৮ জানুয়ারি। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দেশে ফিরে আসবে পাঁচ ক্রিকেটার। ১২ জানুয়ারি প্রথম টেস্টের পর ২০ জানুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রাথমিক দলে যারা আছেন :
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদ উল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও তানভীর হায়দার।

basic-bank

Be the first to comment on "অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দিলেন মুশফিক-মুস্তাফিজরা"

Leave a comment

Your email address will not be published.


*