শিরোনাম

আগামীকাল বিকালে ঢাকায় আসছে আফগানরা

নিউজ ডেস্ক : আগামীকাল বুধবার বিকালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসছে আফগানিস্তান ক্রিকেট দল। বিসিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে এ দিন বিকাল ৪টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে আফগান ক্রিকেট দল।
প্রথমবারের মতো দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ আসছে দলটি। সফরের শুরুতেই বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আগামী ২৩ সেপ্টেম্বর ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সিরিজের তিনটি ওয়ানডে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামী ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। দিবা-রাত্রির এই ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়।
বাংলাদেশ সফরে আসার আগে ভারতে ক্যাম্প করছে আফগানিস্তান ক্রিকেট দল। ওখান থেকেই সরাসরি ফ্লাইটে ঢাকায় আসছে দলটি।

basic-bank

Be the first to comment on "আগামীকাল বিকালে ঢাকায় আসছে আফগানরা"

Leave a comment

Your email address will not be published.


*