শিরোনাম

আজ থেকে শুরু হচ্ছে বিসিএল

নিউজ ডেস্ক : আজ থেকে মাঠে গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। লংগার ভার্সনের এই ক্রিকেট টুর্নামেন্ট মোট ৬ রাউন্ডে সমাপ্ত হবে। প্রথম রাউন্ডের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল। আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোকাবেলা করবে বিসিবি উত্তরাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।

বরাবরের মতো প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে মোকাবেলা করবে। হবে এ লিগ। ৬ রাউন্ড শেষে সর্বাধিক পয়েন্ট সংগ্রহকারী দলকে বিজয়ী ঘোষণা করা হবে। এবারের আসরে কোনো ম্যাচই থাকছে না মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সর্বাধিক ৪টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপির তিন নম্বর মাঠে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ২টি ম্যাচ। এছাড়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১টি করে ম্যাচ।

basic-bank

Be the first to comment on "আজ থেকে শুরু হচ্ছে বিসিএল"

Leave a comment

Your email address will not be published.


*