শিরোনাম

‘আবাসন খাতে ঋণের সুদের হার কমিয়ে বাস্তবসম্মত করা উচিত’

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের উন্নয়ন সুনিশ্চিত করার জন্য আবাসন খাতে ঋণের সুদের হার কমিয়ে বাস্তবসম্মত করা উচিত। আজ বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)’র উদ্যোগে আয়োজিত বর্ষসেরা সাংবাদিক পুরস্কার-২০১৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের আবাসন খাত অনেক দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে থমকে গেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আবাসন ছাড়া পৃথিবীর কোন দেশ উন্নতি লাভ করতে পারে না।

তিনি আরো বলেন, আবাসন খাতের বিষয়ে সরকারের সহযোগিতা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা উচিৎ।

তোফায়েল আহমেদ বলেন, হাউজিং লোনের জন্য বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণে অর্থমন্ত্রী পরামর্শক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। দেশ অনেক দুর এগিয়ে গেছে এবং ডিজিটাল বাংলদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তব।

রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রেস এ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী (শাওন) এমপি। এতে স্বাগত বক্তব্য রাখেন রিহ্যাব পরিচালক কামাল মাহমুদ।

পরে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী। প্রথম পুরস্কার বিজয়ীদের দুই লাখ টাকা এবং একটি করে ক্রেস্ট প্রদান করা হয়। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে যথাক্রমে এক লাখ ও ৭৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

basic-bank

Be the first to comment on "‘আবাসন খাতে ঋণের সুদের হার কমিয়ে বাস্তবসম্মত করা উচিত’"

Leave a comment

Your email address will not be published.


*