শিরোনাম

আমিরের সাথে কাজ করতে চান বিদ্যা

নিউজ ডেস্ক : বিদ্যা বালান, ১৩ বছর ধরে অভিনয় করেছেন বাংলা, হিন্দি, তামিল ও মালয় ভাষার বেশকিছু ছবিতে। কিন্তু আমির খানের সাথে কখনো অভিনয় করা হয়ে ওঠেনি তার। সম্প্রতি দঙ্গল সিনেমার সাকসেস পার্টিতে এসেছিলেন বিদ্যা। প্রথমবারের মতো প্রকাশ করলেন তার মনের সুপ্ত বাসনা! আর সেই বাসনা হলো, আমির খানের সাথে কাজ করতে চান তিনি। ভারতীয় গণমাধ্যমের খবরে আরো বলা হয়েছে, বিদ্যা বলেন, ‘আমি আমিরের সঙ্গে কাজ করতে চাই। তার জন্য একটা ভাল স্ক্রিপ্ট দরকার। অনেকদিন ধরেই এটা আমি ভেবেছি। কিন্তু কী ধরনের চরিত্র হবে, সেটি ভাবিনি। আর শুধু আমির খান নন; সব ভাল পরিচালক, লেখক এবং অভিনেতার সঙ্গেই কাজ করতে চাই আমি।’

 

দঙ্গল সিনেমার প্রসংশা করে বিদ্যা বলেন, এ সিনেমার সব ইউনিটের কাজই অসাধারন।

 

বিদ্যা ক্যারিয়ার শুরু করেছিলেন ‘হাম পাঁচ’ নামে একটি জনপ্রিয়  টিভি সিরিয়ালের মাধ্যমে।  এরপর অভিনয় করেছেন বিভিন্ন ভাষার বেশকিছু সিনেমায়।

 

বিদ্যার উল্লেখযোগ্য সিনেমাগুলি হলো: পরিণিতা, ভুল ভুলাইয়্যা, পা, ইশকিয়া, নো ওয়ান কিলড জেসিকা, দ্য ডার্টি পিকচার, কাহানি ইত্যাদি। ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার মাধ্যমে বলিউডে আলোচনায় আসেন বিদ্যা বালান।

basic-bank

Be the first to comment on "আমিরের সাথে কাজ করতে চান বিদ্যা"

Leave a comment

Your email address will not be published.


*