শিরোনাম

আমেরিকার চেয়ে বাংলাদেশই বসবাসের জন্য ভালো : ডেটন

নিউজ ডেস্ক : আমেরিকার চেয়ে বাংলাদেশই বসবাসের জন্য ভালো বলে মন্তব্য করেছেন আমেরিকার নোবেল জয়ী অর্থনীতিবিদ অ্যানগাস ডেটন। তার মতে, বিশ্বের বিভিন্ন দেশে বৈষম্য কমলেও আমেরিকায় তা বাড়ছে। এখানে বসবাস করার চেয়ে বাংলাদেশের মতো দরিদ্র দেশে বসবাস করা ভালো।
চলতি সপ্তাহে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এই এমিরেটাস অধ্যাপক ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর বিজনেস ইকোনমিকসের এক সম্মেলনে ভাষণ দেন। এতে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন ৭১ বছর বয়সী এ অর্থনীতিবিদ।
ডেটন বলেন, যুক্তরাষ্ট্রে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে ৩০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসাসেবা ও শিশুদের জন্য শিক্ষার সুযোগ বাংলাদেশের চেয়েও খারাপ। দরিদ্রদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি থাকলেও খুব কম মানুষই এ সুযোগ নিতে পারেন। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অ্যাপালশিয়ায় বসবাসকারী মানুষের গড় আয়ু বাংলাদেশের মানুষের গড় আয়ুর অনেক নিচে।

basic-bank

Be the first to comment on "আমেরিকার চেয়ে বাংলাদেশই বসবাসের জন্য ভালো : ডেটন"

Leave a comment

Your email address will not be published.


*