শিরোনাম

আর্জেন্টিনার জয়

নিউজ ডেস্ক:লাতিন পরাশক্তি আর্জেন্টিনা অবশ্য সমর্থকদের আস্থা রেখেছে। পর্তুগিজদের বিপক্ষে ২-০ গোলে হেরে টুর্নামেন্টের শুরুতেই বড় এক ধাক্কাই খায় আগামীর মেসি-ডি মারিয়ারা। রিও ডি জেনিরোর অলিম্পিক স্টেডিয়ামে আলজেরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ঘুঁরে দাঁড়িয়েছে শিরোপার অন্যতম দাবিদাররা।

প্রথমার্ধে দু’দলের কেউই জালের দেখা পায়নি। বিরতির পরই আর্জেন্টিনাকে লিড এনে দেন তরুণ অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়া। ৬৪ মিনিটে আলজেরিয়ানদের সমতায় ফেরান মিডফিল্ডার সোফিয়ান বেন্ডেবকা। ছয় মিনিট বাদেই আর্জেন্টাইনদের জয়সূচক গোল উপহার দেন সাওলো পাওলোর ২২ বছর বয়সী ফরোয়ার্ড জোনাথন কালেরি।

 

basic-bank

Be the first to comment on "আর্জেন্টিনার জয়"

Leave a comment

Your email address will not be published.


*