নিউজ ডেস্ক: ইকুয়েডরে গত সপ্তাহে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬শ ৫০ জনে। ভয়াবহ ওই ভূমিকম্পের পরও দেশটিতে আরো ৭শ বারের মত মৃদু কম্পন অনুভূত হয়েছে।
বিগত সাত দশকের মধ্যে দেশটিতে এমন ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে নি। ভূমিকম্পে আহত হয়েছে প্রায় ১২ হাজার ৫শ মানুষ। এখনও পর্যন্ত ১শ ৩০ জন নিখোঁজ রয়েছে।
শনিবার টেলিভিশনের এক সাক্ষাতকারে দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া বলেন, এই দিনগুলো গৃহহীনদের জন্য সবচেয়ে দুঃখজনক। আমাদের দেশ
কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি।
ভূমিকম্পে দেশটিতে প্রায় ৭ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গৃহহীন হয়েছে আরো ২৬ হাজার মানুষ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ১৪ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

Be the first to comment on "ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৫০"