নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ওই এলাকার রাজলক্ষ্মী মার্কেট সংলগ্ন আলাউদ্দিন টাওয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা পৌনে ৭টার পরেও এ সংবাদ লেখা পর্যন্ত আগুন নেভাতে কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন অনেকটা নিয়ন্ত্রণে বলে জানা গেছে। জানা যায়, ১৬তলা ওই ভবনের ৬তলা পর্যন্ত বাণিজ্যিক বিভিন্ন অফিস রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করছে।
উত্তরায় বহুতল ভবনে আগুন

Be the first to comment on "উত্তরায় বহুতল ভবনে আগুন"