শিরোনাম

এমপি লিটন হত্যাকাণ্ডে জড়িতরা শনাক্ত : আইজিপি

নিউজ ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে জড়িতরা খুব শিগগিরই গ্রেপ্তার হতে পারে। আজ সোমবার সকালে সাভারের আশুলিয়ায় শ্রীপুর শিল্প পুলিশ ১ এর বহুতল ব্যারাক ভবন ও অস্ত্রাগার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, সংসদ সদস্য লিটন হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ঘটনার দিন যে তিনজন ব্যক্তি মোটরসাইকেলযোগে তার বাড়িতে এসেছিল তারা পুলিশের নজরদারিতে রয়েছে।

তিনি জানান, ইতিমধ্যে পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, খুনিদেরকে খুব শিগগিরই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের যথেষ্ট সাফল্য রয়েছে বলেও জানান তিনি।

এর আগে এ কে এম শহীদুল হক নারী পুলিশ সদস্যদের প্রথম ওরিয়েন্টশন কোর্স সমাপনীর কুচকাওয়াজ ও সালাম পরিদর্শন করেন। অনুষ্ঠানে শিল্প পুলিশের ডিআইজি আব্দুস সালাম, শিল্প পুলিশ ১ এর পরিচালক মোস্তাফিজারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "এমপি লিটন হত্যাকাণ্ডে জড়িতরা শনাক্ত : আইজিপি"

Leave a comment

Your email address will not be published.


*